About

Amader Duniya

↑ Grab this Headline Animator

---------------------

9.6.12

তালা লাগান সবকিছুতে এবং সহজে


প্রতিনিয়ত আমরা পিসিতে বিভিন্ন ফাইল রাখি যা আপনি অন্যকে দেখতে দিতে চাননা, কিন্তু আপনার পিসি যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে তখন হয় সমস্যা। এক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন টিপস বা সফটওয়্যার ব্যবহার করেন। এক্ষেত্রে খুব সহজে একটি ছোট বহনযোগ্য সফটওয়্যার ব্যবহার করে তার সমাধান পেতে পারেন। সফটওয়্যারটির নাম Folder protector। যেটি Kakasoft নামে একটি কোম্পানি তৈরি করেছে।
সুবিধাসমূহ
১ বিনামূল্যে ব্যবহার করা যায়।
২ পেনড্রাইভ এর ফাইল লক করা যায়।
৩ ভার্চুয়াল ড্রাইভ তৈরি করে।
৪ অনুমতি ব্যতীত খোলার চেষ্টা করলে ডিলিট হতে পারে তবুও ফাইল শো করবে না।
5 .low size সফটওয়্যার
প্রথমত সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।এখন মনে করুন একটি ফোল্ডার লক করবেন , সেক্ষেত্রে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন । নিচের মত দেখতে পাবেন

thumb_gmornob.jpg
এখন আপনি Protect Another এ ক্লিক করে দেখিয়ে দিন কোন ফোল্ডারটি লক করবেন এবং OK করুন ।
ScreenHunter_03 May. 27 17.41.jpg
এরপর Password দিন confirm password দিন । Protect এ ক্লিক করুন । দেখবেন আপনি যে ফোল্ডার লক করেছেন সেটির মধ্যে সফটওয়্যার copy হয়ে গেছে । এখন সফটওয়্যারটিতে ক্লিক করে password দিন দেখবেন আপনার ফোল্ডার আনলক হয়ে গেছে ।
এছাড়া settings পরিবর্তন করে আপনি সফটওয়্যার টিকে show না করতে পারেন ।
এক্ষেত্রে ফোল্ডারটির উপর ডান ক্লিক করে Folder protector নামে একটি অপশন পাবেন অথবা আপনি এডিট করে অন্য লেখা দিতে পারেন , এখন এটিতে ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হবে এবং Password দিলে খুলবে।
খুব সহজভাবে বর্ণনা করার চেষ্টা করেছি , আশা করি সবাই বুঝতে পেরেছেন ।